বায়োকেমিস্ট্রি জার্নাল ক্লাবের উদ্যোগে The Postmortem of a Research Paper শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বায়োকেমিস্ট্রি জার্নাল ক্লাবের উদ্যোগে The Postmortem of a Research Paper শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

views October 13, 2026

গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জার্নাল ক্লাবের উদ্যোগে “The Postmortem of a Research Paper: From Search to Dissection” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার, ১২ই অক্টোবর-২০২৬ সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১.৩০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম তলার B521 নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব হেলথ সায়েন্সেসের ডিন ড. মো. ফুয়াদ হোসাইন। তিনি গবেষণাপত্র অনুসন্ধান, নির্বাচন, পাঠ, বিশ্লেষণ এবং সমালোচনামূলক মূল্যায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় গবেষণাপত্রের বিষয়বস্তু ও কাঠামো গভীরভাবে বিশ্লেষণ, গবেষণার উদ্দেশ্য ও পদ্ধতির যথার্থতা যাচাই, ফলাফল ও আলোচনার মধ্যে সামঞ্জস্য নিরূপণ এবং গবেষণার সীমাবদ্ধতা শনাক্ত করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি, বৈজ্ঞানিক সাহিত্য পর্যালোচনা, গবেষণার মান যাচাই এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণাদক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

মূল বক্তা তাঁর বক্তব্যে বলেন, গবেষণাপত্র পড়া কেবল তথ্য সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং গবেষণার যৌক্তিকতা, পদ্ধতিগত শক্তি ও দুর্বলতা, ফলাফলের নির্ভরযোগ্যতা এবং গবেষণার বৈজ্ঞানিক অবদান মূল্যায়ন করাও একজন দক্ষ গবেষকের গুরুত্বপূর্ণ সক্ষমতা। এ ধরনের চর্চা শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী চিন্তা, বৈজ্ঞানিক যুক্তিবোধ এবং গবেষণার প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।

বিভাগীয় প্রধান ড. মাহবুবা খাতুন বলেন, এই ধরনের কর্মশালার মূল লক্ষ্য শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণাপত্র পাঠ ও বিশ্লেষণে দক্ষ করে তোলা এবং আন্তর্জাতিক মানের গবেষণার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করা। বিশেষ করে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ কর্মশালা গবেষণার মানোন্নয়ন, জ্ঞানচর্চা এবং একাডেমিক উৎকর্ষ অর্জনে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

গণ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের জার্নাল ক্লাব এ কর্মশালার আয়োজন করে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী পরিবেশ সৃষ্টি, বৈজ্ঞানিক জ্ঞান বিনিময় এবং গবেষণার সংস্কৃতি বিকাশে জার্নাল ক্লাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীরা।