শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবী দিবসে গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

views December 14, 2025

গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ ও বুদ্ধিজীবী কবরস্থান জিয়ারত করা হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ র‌্যালী সহকারে মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে পুস্পস্তবক অর্পণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামানব সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

ক্যাপশন: মিরপুর জাতীয় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীগণ।

General Notice