গণ বিশ্ববিদ্যালয়ের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ের ২২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

views September 14, 2026

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ২২তম সিন্ডিকেট সভা ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য—এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও সিন্ডিকেট সদস্য জনাব ওয়ালিউল ইসলাম, ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, সিন্ডিকেট সদস্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম, গণ বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং রেজিস্ট্রার মোঃ ওহিদু্জ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া সভায় অনলাইনে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (উন্নয়ন—২ অধিশাখা) আহমেদ শিবলী।
সভায় ২১তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, নতুন শিক্ষক নিয়োগের অনুমোদন, ২০২৬—২০২৭ অর্থ বছরের বাজেট অনুমোদনের জন্য বোর্ড অব ট্রাস্টিজে উপস্থাপনের সুপারিশসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

General Notice