গণ বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

views January 22, 2026

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেট সভা ২২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক ড. দিলারা চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম, গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং রেজিস্ট্রার মোঃ ওহিদ্জ্জুামান উপস্থিত ছিলেন। সিন্ডিকেট সভায় অনলাইনে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর যুগ্মসচিব জনাব আহমেদ শিবলী।
সভায় ১৯তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, একাডেমিক কাউন্সিলের ২৮তম সভার সিদ্ধান্তসমূহের অনুমোদন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, নতুন শিক্ষক নিয়োগের অনুমোদনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেট সভায় উপস্থিত সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

General Notice