গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন

গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শন

views July 17, 2025

জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ উপলক্ষে সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মরণ ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ১৭ জুলাই ২০২৫ইং তারিখ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে নেতৃত্বদানকারী শিক্ষার্থী নাসিম খান, রাজিব হোসেন, সালেহীন, আবিদা ও ফারজানা মিমি বক্তব্য দেন। এসব জুলাই যোদ্ধারা জুলাই গণ অভ্যুত্থানে কিভাবে আন্দোলনকে বেগবান করেন এবং আন্দোলনের পুরো সময় বিগত ফ্যাসিস্ট সরকার কর্তৃক নির্মম নির্যাতনের লোমহর্ষক বর্ণনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষক তানিয়া আহমেদ, আইন বিভাগের শিক্ষক ফারাহ ইকবাল, মোঃ লিমন হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মোস্তফা কামাল বক্তব্য রাখেন। বক্তরা বলেন, ছাত্রদের নেতৃত্বের কারণেই জুলাই গণ অভ্যুত্থানে সফলতা এসেছে। বৈষম্যবিরোধী এ আন্দোলনে নারী শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের অবদানের স্বীকৃতিদানের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসকে লিপিবদ্ধ করতে হবে। বক্তরা জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্বরণের পাশাপশি আহতদের পাশে দাঁড়ানোর আহবান জানান। এছাড়া অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

General Notice