গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট ও হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট ছাত্র ও হ্যান্ডবল ছাত্রী ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে ছাত্রদের ক্রিকেটে ইংরেজি বিভাগ এবং মেয়েদের হ্যান্ডবলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। ০৯/০২/২০২৬ইং তারিখ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। সকালে মেয়েদের হ্যান্ডবলে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ ১৩-১ গোলে রাজনীতি ও প্রশাসন বিভাগকে পরাজিত করে। অন্যদিকে ছেলেদের ক্রিকেটে ৮৬ রানের ব্যবধানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগকে ৮৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ইংরেজি বিভাগ। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় উপস্থিত ছিলেন।
ক্যাপশন: পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতিসহ অন্যান্যরা।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(161)
-
(15)
-
(54)
-
(3)
-
(1)
-
(79)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
May 20
2026
May 17
2026
