গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট ও হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ক্রিকেট ছাত্র ও হ্যান্ডবল ছাত্রী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শুরু হয়েছে। ২৫ জানুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনের সকালে মাইক্রোবায়োলজি ও বাংলা বিভাগের মধ্যকার এবং দুপুরে রাজনীতি ও প্রশাসন এবং কৃষি অনুষদের ছাত্রদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এ বারের প্রতিযোগিতায় ছাত্রদের ক্রিকেটে ১৭টি দল ও মেয়েদের হ্যান্ডবলে ১৪টি দল অংশগ্রহণ করছে।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ের আন্ত:বিভাগ ক্রিকেট ছাত্র ও হ্যান্ডবল ছাত্রী ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ অন্যরা।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(161)
-
(15)
-
(54)
-
(3)
-
(1)
-
(79)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
May 20
2026
May 17
2026
