গণ বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র কর্মশালা
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে শিক্ষকদের জন্য ‘ব্লুমস ট্যাক্সনোমি অব লার্নিং ওবজেকটিভস’ (ইষড়ড়স’ং ঞধীড়হড়সু ড়ভ খবধৎহরহম ঙনলবপঃরাবং) বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২.০৫.২০২৫ইং তারিখে বৃহস্পতিবার আইকিউএসি’র সভাকক্ষে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান।
বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাবেক সদস্য এবং কোয়ালিটি অ্যাসিওরেন্স বিশেষজ্ঞ অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী মূল কর্মশালাটি পরিচালনা করেন। নতুন যোগদানকৃত শিক্ষকরা কিভাবে শিক্ষার্থীদের দক্ষতা ভিত্তিক শিক্ষাদান করবেন এবং শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করবেন সে উদ্দেশ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আবু হারেজ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ ফুয়াদ হোসেন।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(161)
-
(15)
-
(54)
-
(3)
-
(1)
-
(79)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
May 20
2026
May 17
2026
