কাজী ফজলুর রহমান-এর ইন্তেকাল গণ বিশ্ববিদ্যালয়ের শোক
গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাজী ফজলুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। কাজী ফজলুর রহমান গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় থেকে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের একজন সক্রিয় সদস্য হিসেবে তিনি তাঁর দূরদর্শী চিন্তা ও পরামর্শ দিয়ে ট্রাস্টি বোর্ডের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় একজন অকৃত্রিম বন্ধু এবং পথ প্রদর্শককে হারালো। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এক শোক বার্তায় মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাজী ফজলুর রহমান দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেন। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর। মঙ্গলবার ফেনীর শিলুয়ায় পারবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ক্যাপশন: জনাব কাজী ফজলুর রহমান।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(161)
-
(15)
-
(54)
-
(3)
-
(1)
-
(79)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
May 20
2026
May 17
2026
