মহান বিজয় দিবস গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা
গণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। ১৬ ডিসেম্বর, বিজয় দিবসের সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ র্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দিবসটিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ক্যাপশন: বিজয় দিবসে বীর শহীদদের প্রতি গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা নিবেদন।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(163)
-
(15)
-
(60)
-
(3)
-
(1)
-
(82)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
