গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ৫৭তম সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ৫৭তম সভা ২ আগস্ট, ২০২৬ ইং তারিখ রোববার ঢাকার ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ওয়ালিউল ইসলাম।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের ৫৬তম সভার কার্যবিবরণী ও সিন্ডিকেটের ২১তম সভার কার্যবিবরণীর অনুমোদন, বোর্ড অব ট্রাস্টিজের নতুন সদস্য মনোনয়নসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ড. সালেহ উদ্দিন আহমেদ, ফরিদা আখতার, অধ্যাপক ড. মোঃ আসিফ নজরুল, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, শিরীন পারভীন হক, অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এবং রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ৫৭তম সভায় উপস্থিত সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(162)
-
(15)
-
(57)
-
(3)
-
(1)
-
(82)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
May 20
2026
