গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ৫৮তম সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের ৫৮তম সভা ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বুধবার ঢাকার ধানমন্ডিস্থ গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ওয়ালিউল ইসলাম।
সভায় গণ বিশ্ববিদ্যালয়ের ২০২৬—২০২৭ অর্থ বছরের বাজেট অনুমোদন, বোর্ড অব ট্রাস্টিজের ৫৭তম সভার কার্যবিবরণী ও সিন্ডিকেটের ২২তম সভার কার্যবিবরণীর অনুমোদন, বোর্ড অব ট্রাস্টিজে ২জন নতুন সদস্য মনোনয়নসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. সালেহ উদ্দিন আহমেদ, ফরিদা আখতার, অধ্যাপক ড. মোঃ আসিফ নজরুল, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, শিরীন পারভীন হক, অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ডা. মোঃ সাইদুর রহমান, অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান শিকদার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের উপস্থিত ছিলেন।
Other Posts
-
(4)
-
(4)
-
(32)
-
(10)
-
(166)
-
(15)
-
(64)
-
(3)
-
(2)
-
(83)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
