গণ বিশ্ববিদ্যালয়ে শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই—২০২৬ সেমিস্টারের অনার্স প্রোগ্রামের নবাগত শিক্ষার্থীদের শপথগ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বতীর্কালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা এবং গণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পড়াশোনা করে জীবনে সফল মানুষ হওয়ার চেয়ে একজন ভালো মানুষ হওয়া জরুরী। সফল হওয়া মানে টাকা—পয়সা, ধন—সম্পদ অর্জন করা নয় বরং নিজের অর্জিত জ্ঞান দেশ ও সমাজের জন্য কাজে লাগানোই প্রকৃত সফলতা। মুনাফা নয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা করা এবং সামাজিক পরিবর্তনের জন্য গড়ে তোলা ডা. জাফরুল্লাহ চৌধুরীর গণ বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র ও অনন্য একটি প্রতিষ্ঠান। কাজেই এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান তিনি। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, ডীনস কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান, শপথ গ্রহণ ও নবীনবরণ উদযাপন কমিটির সভাপতি এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ওয়াহিদা জামান লস্কর, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ শাহ আলম, প্রক্টর কনক চন্দ্র রায়, কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম শফিকুজ্জামানসহ অন্যান্যরা। বক্তরা বলেন, গণ বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এ জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়। এছাড়া গণ বিশ্ববিদ্যালয় একটি অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠের মাধ্যমে শিক্ষা অবস্থায় কোন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শপথবাক্য পাঠ করেন গণ বিশ্ববিদ্যালয়ের জুলাই—২০২৬ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীরা।
ছবির ক্যাপশন : ১. গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অন্তর্বতীর্কালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
২. জাতীয় স্মৃতিসৌধে নবাগত শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করাচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।
