গণ বিশ্ববিদ্যালয়ে ‘‘প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে “অন্তভূর্ক্তিমূলক উচ্চশিক্ষা: প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগ সম্প্রসারণ” (Inclusive Higher Education: Expanding Opportunities for Marginalized Community) শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ০৯.০৮.২০২৬ খ্রিষ্টাব্দ রোববার Carol Ann Eggen Stipend Fund for Girls Education এর অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. মোঃ ফুয়াদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম শফিকুজ্জামান, Carol Ann Eggen Stipend Fund এর প্রকল্প পরিচালক রঞ্জন কুমার মিত্র।
পরে এ বছর বৃত্তি পাওয়া ৭০ জন ছাত্রীর মধ্য থেকে ১০ জন ছাত্রীকে ২০,০০০ (বিশ হজার) টাকা করে চেক প্রদান করা হয়। “দারিদ্র থেকে মুক্তির জন্য নারী শিক্ষা”০৫(পাঁচ) বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় প্রতিবছর গণ বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি বিভাগের (বাংলা, ইংরেজি, ফলিত গণিত, রসায়ন, মাইক্রাবায়োলজি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইইই, মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং) মোট ৭০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। দুযোর্গপ্রবন, চর, হাওর, উপকূলীয় ও পার্বত্য এলাকার দরিদ্র ও মেধাবী নারী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদানে অগ্রাধিকার দেয়া হয়ে থাকে।
