গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

views October 13, 2026

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতার ফাইনালে ছাত্র ও ছাত্রী দুটোতেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলা বিভাগ। ১৩/১০/২০২৬ইং তারিখ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।
সকালে মেয়েদের ফুটবল ফাইনালে মুখোমুখি হয় সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগ এবং বাংলা বিভাগ। নির্দিষ্ট সময়ের মধ্যে ১-১ গোলে ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। এতে ৩-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ। অন্যদিকে ছেলেদের ফুটবলে টাইব্রেকারে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলা বিভাগ। মেয়েদের খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট এবং ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থী তনিমা এবং ছেলেদের ফুটবলে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থী ফাহিম এবং সর্বোাচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছে বাংলা বিভাগের শিক্ষার্থী হিরা ঘোষ। খেলাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় উপস্থিত ছিলেন। ২২ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে শুরু হওয়া এ প্রতিযোগিতায় ছাত্রদের ফুটবলে ১৭টি দল ও মেয়েদের ফুটবলে ১৩টি দল অংশগ্রহণ করে।
ক্যাপশন: পুরস্কার বিতরণ শেষে বিজয়ীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতিসহ অন্যান্যরা।

General Notice