গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন

views September 22, 2026

সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতা—২০২৬ শুরু হয়েছে। ২২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সকালে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক বিভাগের এবং দুপুরে বাংলা ও ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্রদের মধ্যে ২টি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ বারের প্রতিযোগিতায় ছাত্রদের ফুটবলে ১৭টি দল ও মেয়েদের ফুটবলে ১৩টি দল

General Notice