গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

views January 15, 2026

সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, বিভিন্ন সেশনের ¯œাতক ও ¯œাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, একাডেমিক ক্যালেন্ডারসহ কয়েকটি বিষয়ের অনুমোদন দেয়া হয়।

একাডেমিক কাউন্সিলের সদস্য গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী (অনলাইনে), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোঃ সোহেল রানা, গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডীন ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

ক্যাপশন:
১. গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম একাডেমিক কাউন্সিল সভায় বক্তব্য রাখছেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। সভায় উপস্থিত একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যবৃন্দ।

General Notice