গণ বিশ্ববিদ্যালয়ের ২৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ২৭তম একাডেমিক কাউন্সিল সভা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে ১৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। সভায় বিগত একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পর্যালোচনা ও অনুমোদন, বিভিন্ন সেশনের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল অনুমোদন, একাডেমিক ক্যালেন্ডারসহ কয়েকটি বিষয়ের অনুমোদন দেয়া হয়।
একাডেমিক কাউন্সিলের সদস্য গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. কাজী হাবিবুর রহমান এবং গণ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডীন ও একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।
Other Posts
-
(4)
-
(4)
-
(34)
-
(10)
-
(173)
-
(16)
-
(65)
-
(3)
-
(2)
-
(88)
-
(19)
-
(7)
