গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ের ১৮তম সিন্ডিকেট সভা ২৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ (মঙ্গলবার) বিশ^বিদ্যালয়ের উপাচার্য সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।
সভায় গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. এম. শামসুল আলম, গণ বিশ^বিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে এবং রেজিস্ট্রার মোঃ ওহিদ্জ্জুামান উপস্থিত ছিলেন। সিন্ডিকেট সভায় অনলাইনে অংশ নেন গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড সভাপতি ও সিন্ডিকেট সদস্য জনাব ওয়ালিউল ইসলাম ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর যুগ্মসচিব মোহাম্মদ বরাদ হোসেন চৌধুরী।
সভায় ১৭তম সিন্ডিকেট সভার কার্যবিবরণী, ২৭তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্তসমূহ অনুমোদন, এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ, নতুন নিয়োগ ও পদোন্নতির অনুমোদনসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(161)
-
(15)
-
(54)
-
(3)
-
(1)
-
(79)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
May 20
2026
May 17
2026
