গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী তরুণ চক্রবর্তী ফিজু-এর পরলোকগমণ গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের শোক
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সদস্য ও ডা. জাফরুল্লাহ চৌধুরীর ঘণিষ্ঠ সহযোগী তরুণ চক্রবর্তী ফিজুর পরলোকগমণে শোক জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয় পরিবার। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মৃত্যুবরণ করেন তিনি। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন সময় থেকে একজন কর্মকর্তা হিসেবে দীর্ঘ ৪০ বছর প্রতিষ্ঠানটির আর্থিক ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সক্রিয় ছিলেন। পরবর্তীতে তিনি চ্যানেল টোয়েন্টি ফোরের সিইও হিসেবে যোগদান করলেও মৃত্যু পর্যন্ত গণস্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীদের নিকট ছোট ভাই হিসেবে পরিচিত তরুণ চক্রবর্তী ফিজু, ডা. জাফরুল্লাহ চৌধুরীর একজন ঘনিষ্ঠ ও আস্থাভাজন সহযোগী ছিলেন। তিনি তাঁর পেশাগত দক্ষতা, সততা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতি নিষ্ঠার জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মৃত্যুতে গণস্বাস্থ্য কেন্দ্র একজন অকৃত্রিম বন্ধুকে হারালো। গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের পক্ষে শোক বার্তায় মরুহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
ক্যাপশন: তরুণ চক্রবর্তী ফিজু।
