গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৫৬তম সভা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের ৫৬তম সভা ১০মার্চ, ২০২৬ ইং তারিখ মঙ্গলবার ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ড সভাপতি ওয়ালিউল ইসলাম।
সভায় ট্রাস্টি বোর্ডের ৫৫তম সভার কার্যবিবরণী, সিন্ডিকেটের ২০তম সভার কার্যবিবরণী অনুমোদন , ছাত্রী হোস্টেল ও শিক্ষার্থীদের জন্য ক্যান্টিন নির্মাণের প্রাক্কলন প্রস্তুতসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় ট্রাস্টি বোর্ডের সদস্য ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ড. সালেহ উদ্দিন আহমেদ, ফরিদা আখতার, অধ্যাপক ড. আমিরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ডা. আবুল কাসেম চৌধুরী, অধ্যাপক দিলারা চৌধুরী, শিরীন পারভীন হক, অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, অধ্যাপক ড. মোঃ আফিস নজরুল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন এবং রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামান উপস্থিত ছিলেন।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ের ৫৬তম ট্রাস্টি বোর্ড সভায় উপস্থিত সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দ।
Other Posts
-
(4)
-
(3)
-
(21)
-
(10)
-
(146)
-
(12)
-
(51)
-
(1)
-
(67)
-
(19)
-
(7)
General Notice
Apr 22
2026
