গণ বিশ্ববিদ্যালয়ে “প্রিপারেশন অব কোর্স আউটলাইনস” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের উদ্যোগে “প্রিপারেশন অব কোর্স আউটলাইনস”(Workshop on Preparation of Course Outlines) শীষর্ক দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০৩ আগস্ট ২০২৫ রবিবার আইকিউএসি’র সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম খান। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ ফুয়াদ হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পাঠদানে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়নের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
Other Posts
-
(4)
-
(3)
-
(15)
-
(10)
-
(130)
-
(12)
-
(45)
-
(1)
-
(46)
-
(19)
-
(7)
General Notice
Feb 16
2026
