গণ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও বরণ

গণ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের শপথ গ্রহণ ও বরণ

views January 28, 2026

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, মুখস্তে অভ্যন্ত করানো নয় বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান উৎপাদন করা। ২৮ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, যে বিষয়ে ভর্তি হবে, সে বিষয়ের প্রতি ভালোলাগা থাকতে হবে এবং সে বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনে সাধনা করতে হবে। একজন শিক্ষার্থীর জন্য সার্টিফিকেট অর্জন গুরুত্বপূর্ণ কিন্তু মূখ্য নয়। একজন নৈতিকতা সম্মন্ন ভালো মানুষ হওয়াটা মূখ্য বিষয়। আমাদের দেশের শিক্ষার্থীরা মেগা প্রজেক্টে সহায়ক প্রকৌশলী হিসেবে নয় প্রধান প্রকৌশলী হিসেবে কাজ করবে আশাবাদ ব্যক্ত করে তিনি আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা এদেশেকে সেই অর্থে এগিয়ে নিয়ে যেতে পারেনি নবীনদের অর্থাৎ বর্তমান প্রজন্মকে সেই অসম্পূর্ণতাকে পূর্ণতা দিতে হবে। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. মোঃ আমিরুল ইসলাম চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. মনজুর কাদির আহমদ, সন্ধ্যা রায় ও গণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রারসহ অন্যান্যরা।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং শপথবাক্য পাঠ করেন গণ বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের জানুয়ারি-২০২৬ সেশনের নবাগত শিক্ষার্থীরা।

ছবির ক্যাপশন : ১. গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত শপথ গ্রহণ ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

General Notice