গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনপন

গণ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনপন

views August 6, 2026

জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন চেতনার উন্মেষ ঘটেছে, দেশপ্রেমের নতুন চেতনা তৈরি হয়েছে, সকল মানুষের অধিকারের ধারনা তৈরি হয়েছে, পরকে আপন করার শক্তি তৈরি হয়েছে। ৬ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার গণ বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এ প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বৌদ্ধ অধ্যয়ন বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া। তিনি বলেন, কোন চেতনা হঠাৎ করে তৈরি হয় না, এর পেছনে কারণ থাকে। জুলাই গণঅভ্যুত্থানের পেছনে রয়েছে ১৭ বছরের না পাওয়া, বেদনা। জুলাই বিপ্লবের কারণে তারেক জিয়া বাংলাদেশে আসতে পেরেছেন, তাই প্রধানমন্ত্রীর দায়িত্ব সবচেয়ে বেশি জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও তাদের স্বপ্নকে বাস্তবায়ন করা। তবে জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, শিষ্টতা, ন¤্রতা, ভদ্রতা ছাড়া জুলাই বিপ্লব টিকবে না। বৈরীভাব আরেকটা বৈরীভাবের জন্ম দেই। প্রতিহিংসা জীবনকে মাধুর্যপূর্ণ করতে পারে না। তাই সম্প্রতীর বন্ধন তৈরি করে সবাইকে একইসূত্রে কাজ করতে হবে। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপনের আহবায়ক ও কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক নীলুফার সুলতানা, আইন বিভাগের শিক্ষক মোঃ কাউছার, গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং গণ বিশ্ববিদ্যালয়ের জুলাই যোদ্ধারা। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং জুলাই যোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

ক্যাপশন: জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বৌদ্ধ অধ্যয়ন বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

General Notice