গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই- মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০১.০৯.২০২৬ খ্রিষ্টাব্দ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের মিলনায়তনে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আবু রায়হান। বক্তরা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। এছাড়া ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রতিযোগিতায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ক্যাপশন: গণ বিশ্ববিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে উপাচার্য, ট্রেজারার এবং প্রধান আলোচক।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(163)
-
(15)
-
(61)
-
(3)
-
(1)
-
(83)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
