গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন
সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃ বিভাগ ফুটবল ছাত্র ও ছাত্রী প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। ২৪ আগস্ট, ২০২৫ (রবিবার) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন। গণ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম, রেজিস্ট্রার মোঃ ওহিদুজ্জামানসহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান ও ক্রীড়া কমিটির সভাপতি এসময় উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী দিনে আইন বিভাগের সঙ্গে মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং বাংলা বিভাগের সঙ্গে ব্যবসায় প্রশাসন বিভাগের ছেলেদের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
Other Posts
-
(4)
-
(3)
-
(29)
-
(10)
-
(163)
-
(15)
-
(60)
-
(3)
-
(1)
-
(82)
-
(18)
-
(7)
General Notice
Jun 30
2026
